আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-20 ইং
আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক নয়ন মনির  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মকলেচুর রহমান মিলন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, মহিলা দলের আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক জিনিয়া পারভিন, ৬ নম্বর ওযার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আলিমুদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাফিজুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু,যুবদলের মামুন, উজ্জল, লিলি প্রমুখ।

দ্বিবার্ষিক সম্মেলনে ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি হিসেবে নয়ন মনি, সফেদা খাতুন সাধারণ সম্পাদক, মৌসুমি আক্তার সহসভাপতি ও সুফিয়া খাতুনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)