দামুড়হুদার চিৎলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-20 ইং
দামুড়হুদার চিৎলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদার চিৎলায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক খাঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

     প্রধান অতিথি দামুড়হুদা রফিকুল হাসান তনু বলেন, সমাজ থেকে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি বা উচ্ছৃঙ্খল কাউকে স্থান দেওয়া হবে না। বিএনপি একটি শান্তিপ্রিয় ও জনগণের আস্থার দল।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলি, দামুড়হুদা  থানা বিএনপি নেতা আতিয়ার রহমান চুন্নু, তোতাম মিয়া শামসুল আলম টিটন, যুবদলের লিটন সজল, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদলের নেতা  সজীব আহমেদ মামুন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)