মনোহরপুর ও সীমান্ত ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-10-20 ইং
মনোহরপুর ও সীমান্ত ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলার মনোহরপুর ও সীমান্ত ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৃথকভাবে এসব সমাবেশের আয়োজন করা হয়।

মনোহরপুর ইউপির ধোপাখালী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, মনোহরপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোমিন উদ্দিন, যুবনেতা নিয়ামুল হক, বেতের আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বায়তুল মাল সেক্রেটারি আশাবুল হক মালিক।

``

এদিকে, সীমান্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা তারবিয়াত সম্পাদক মো. জিয়াউল হক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক কল্যাণ পরিষদের বায়তুলমাল সম্পাদক মো. আব্দুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)