ঝিনাইদহে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-20 ইং
ঝিনাইদহে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা সমবায় অফিসার জাফর ইকবাল, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, সদর উপজেলা সমবায় অফিসার শামিমা নাছরিন ও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃপা সিন্ধু বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)