আসমানখালীতে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-20 ইং
আসমানখালীতে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিএ থানা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে বড় গাংনী জিএ থানা অফিসে এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, মেধা জ্ঞান এবং দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে জামায়াতে ইসলামীর প্রত্যেকটা কর্মীকে এগিয়ে যেতে হবে। আমরা আর কোনো সময় নষ্ট করতে চাই না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এসময় বিশেষ অতিথি ছিলেন জিএ থানা তদারকি আলতাফ হোসাইন, থানা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন সেলিম রেজা, সঞ্চালনায় ছিলেন আজহারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)