আলমডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থী ও বাছাইকৃত কর্মীদের নিয়ে নার্সিং অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
আলমডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থী ও বাছাইকৃত কর্মীদের নিয়ে নার্সিং অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা তারবিয়্যাত বিভাগের উদ্যোগে রুকন প্রার্থী ও বাছাইকৃত কর্মীদের নিয়ে জেলা নার্সিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নার্সিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা তারবিয়্যাত বিভাগের সদস্য মো. আলতাফ হোসাইন। এছাড়া আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিউল আলম বকুল ও উপজেলা তারবিয়্যাত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলতাফ হোসাইন বলেন, জামায়াতের কর্মীদের সৎ, দক্ষ ও আমানতদারির পাশাপাশি দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন ও বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ বিগত স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছেন। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে দেওলিয়া করে গেছে। তাই বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ম তান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে দেশকে ইসলামি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)