ছবির ক্যাপশন:
দর্শনায় সমাজের অবহেলিত বাবা—মায়ের কল্যাণে ‘সিনিয়র সিটিজেন হোমে’ খাবার সংরক্ষণের জন্য একটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মশিউর রহমান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর এলাকার কেরু আনোয়ারপুর এলাকায় অবস্থিত ‘সিনিয়র সিটিজেন হোমে’ এই ডিপ ফ্রিজ প্রদান করা হয়।০
গতকাল বেলা ১১টার দিকে তিনি দলীয় নেতা—কর্মীদের সাথে নিয়ে ফ্রিজটি তুলে দেন হোমের ম্যানেজারের আবুজার গিফারীর হাতে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলামের ছেলে ও পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাদুল ইসলাম সেপাস, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম সুজন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকিত শেখ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, নবীন দলের সদস্যসচিব ডাবলু মিয়া, ছাত্রদল নেতা রকি, সুমন প্রমুখ।
