ঝিনাইদহে পিকআপের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
ঝিনাইদহে পিকআপের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের কবি গোলাম মোস্তফার সড়কে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে শহরের শিশু কলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। অঞ্জনা যশোরের চুড়ামনকাটির ওহিদুল ইসলামের মেয়ে। তিনি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
ঝিনাইদহ ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর মশিউর রহমান জানান, অঞ্জনা খাতুন তার মা ও মেয়ের সাথে রিকশায় ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে বাসায় ফিরছিলেন। তিনি ঝিনাইদহ—কুষ্টিয়া মহাসড়কের শিশু কলি স্কুলের কাছে পেঁৗছালে রিকশা থেকে পড়ে যান। এসময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে এসে অঞ্জনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)