মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭৯ নেতা-কর্মী বেকসুর খালাস

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৭৯ নেতা-কর্মী বেকসুর খালাস ছবির ক্যাপশন:

২০১৩ সালে পুলিশের দায়ের করা বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭৯ জন নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপুতি কুমার বিশ্বাস আসামিদের খালাস দেন।

জানা গেছে, ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকা অবরোধ চলাকালীন মেহেরপুর বন্দরের মোড়ে পুলিশ এবং বিএনপি-জামায়াতে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭৯ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। মামলায় তৎকালীন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, জেলা ছাত্রশিবিরের তৎকালীন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৭৯ জনকে আসামি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)