গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আসাদ (৫২) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসাদ গাংনী উপজেলার বাওট গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, আসাদ সবজি বিক্রি শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিলা আজহার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)