দামুড়হুদায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
দামুড়হুদায় চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা সদর থেকে ১০০ সিসির ডিসকভারি মোটরসাইকেল চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গার মুসলিমপাড়া থেকে চোরসহ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আটক দুজন হলেন- দামুড়হুদা চিৎলা গ্রামের আব্বাসের ছেলে যুবরাজ হোসেন (৩০) ও তার মা বিউটি খাতুন (৫০)। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার এক বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দামুড়হুদা সদরের মাস্টার ফার্মেসির মালিক শাহিন বাড়ির সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। পরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার মুসলিম পাড়ার যুবরাজের বাড়ি আছে। এমন সংবাদ পেয়ে দামুড়হুদা  মডেল থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে যুবরাজের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন। পরে যুবরাজ ও তার মা বিউটিকে আটক করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার শাহিন বাদী হয়ে একটি মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)