দামুড়হুদা মডেল থানায় ওসি হুমায়ুন কবিরের যোগদান

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
দামুড়হুদা মডেল থানায় ওসি হুমায়ুন কবিরের যোগদান ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে হুমায়ুন কবির যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি যোগদান করেন। হুমায়ুন কবির বরিশাল জেলার বাসিন্দা। তিনি এর আগে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ অক্টোবর তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করেন। গতকাল তিনি দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান। এসময় বিদায়ী ওসি আলমগীর কবির থানার সকল বিষয় বুঝিয়ে দেন নবাগত ওসি হুমায়ুন কবিরের নিকট।

এসময় নবাগত ওসি হুমায়ুন কবির বলেন, দামুড়হুদা মডেল থানায় যোগদান করার পর দেখছি এখানকার মানুষ খুব মিশুক। তবে মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে থানা এলাকার সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)