দামুড়হুদায় এইচপিভির টিকা ক্যাম্পেইন শুরু

আপলোড তারিখঃ 2024-10-18 ইং
দামুড়হুদায় এইচপিভির টিকা ক্যাম্পেইন শুরু ছবির ক্যাপশন:

আগামী ২৪ অক্টোবর থেকে দামুড়হুদা উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছেন। এই ক্যাম্পেইন ২১ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ স্থায়ী কেন্দ্রগুলোতে চলবে। টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)