জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-09-23 ইং
জবির বি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কলা অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের প্রথমবর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা েেথকে ৪ টা পর্যন্ত একযোগে ৮টি পরীক্ষা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রতি আসনের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রেস ব্রিফিং করেন। এ সময় জবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়েছে ১৩ জন শিক্ষার্থী। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিটি আসনে লড়ছে ২৪ জন শিক্ষার্থী। তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি জালিয়াতি কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যার জন্য ভর্তি জালিয়াতির কোনো সম্ভাবনা নেয় এবং এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নপত্রের অনেকগুলো সেটের পাশাপাশি গোপন বার কোডও ব্যবহার করা হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হয় শিক্ষার্থীদের। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সকল কেন্দ্রে মূল ফটক বন্ধ করে দেয়া হয়। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোন প্রকার  ডিভাইস সঙ্গে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া বিএনসিসি, রোভার স্কাউট এবং পুলিশের গোয়েন্দা বিভাগ ও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)