শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়ামের নামকরণ

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়ামের নামকরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার খড়মপুর গ্রামের দক্ষিণপাড়ার খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সাথে মাঠটি সংস্কার করে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে মাঠটি ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ হিসেবে নামকরণের দাবি করা হয়। গতকাল বুধবার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক সভায় মাঠটির নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম নামে ঘোষণা করেন।

গতকাল এ বিষয়ে স্থানীয়রা মাঠে একটি আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান। এসময় বক্তব্য দেন ধানখোলা ইউনিয়ন বিএনপির ইউনিট সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপি নেতা ও ব্যবসায়ী নূর ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লাল্টু, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, আব্দুল ওহাব বুলবুল, গাংনী উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা হাবিবুর রহমান কাজল। অনুষ্ঠানে প্রস্তাবিত স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা অনুশীলনের জন্য সহযোগিতার আশ্বাস দেন। বিএনপি নেতা নূর ইসলাম দুটি ফুটবল এবং মাঠ সংস্কারের জন্য ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া খেলোয়াড়দের জন্য এক সেট জার্সি দেওয়ার ঘোষণা দেন কামাল হোসেন লাল্টু। সভাপতির আসন থেকে আখেরুজ্জামান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ মাঠের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)