মেহেরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
মেহেরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়। মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক ইয়াসনবী, মুস্তাফিজুর রহমান, মহিদুল ইসলাম,মশিউর রহমান, আনসারুল ইসলাম। বক্তব্য দেন মিনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহানা ফেরদৌস লিপি, শাহিনা আক্তার, শফিকুল ইসলাম, মীর সাদিক ওয়াহিদ, আখতারুজ্জামান হীরা প্রমুখ। পরে শফিকুল ইসলামকে সভাপতি, মশিউর রহমানকে নির্বাহী সভাপতি, মির সাদিক ওয়াহীদকে সাধারণ সম্পাদক, আসাদুল হককে নির্বাহী সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)