আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সম্মেলন

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড মহিলা দলের সম্মেলন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়াবদাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মিনা খাতুনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক জিনিয়া পারভিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আশাবুল হক হেলাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল। এছাড়া উপস্থিত ছিলেন আবু জাফর, হাসিবুল, লালু মিয়া প্রমুখ।
দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মিনা খাতুন, সাধারণ সম্পাদক শাহেদা খাতুন, সহসভাপতি হুসনে আরা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাতেমা বেগমকে দায়িত্বে দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)