চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফের সঙ্গে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা শরীফের সঙ্গে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনর নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ শরীফুজ্জামানের বাসভবনে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. লতিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী, সদস্য মো. আশরাফুল হক মুকুল, মো. মাসুম কামাল, মো. কামরুজ্জামান (ছোট খোকা), মো. আকরামউর রহমান, মো. নিজাম উদ্দীন ও শ্রী রঞ্জিত কুমার কর্মকার।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, ৩ নম্বও ওয়ার্ড বিএনপি সভাপতি কুদ্দুস মহলদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিয়র রহমান মিশর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান এবং পৌর ছাত্রদলের সদস্য শাহুরুজ্জামান শারুখ। এসময় শরীফুজ্জামান শরীফ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে নেতা-কর্মীদের কার্যক্রম সমৃদ্ধ ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)