আলমডাঙ্গায় ছাত্রদের সাথে শিবিরের সভা

আপলোড তারিখঃ 2024-10-17 ইং
আলমডাঙ্গায় ছাত্রদের সাথে শিবিরের সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা পৌরসভার কামালপুর উপ-শাখায় সাধারণ ছাত্রদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সাধারণ সভায় উপ-শাখা সভাপতি শাওন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিউল আলম বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শের নাম। জন্মলগ্ন থেকে এই ছাত্র সংগঠন ইসলামি চেতনা বিশ্বাস করায় সৎ ও আদর্শবান ছাত্ররা ইসলামী ছাত্রশিবিরের সদস্য হয়েছেন। গত ৫ আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করতে শিবিরের কর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়, শিবিরের অনেকেই শহিদ হয়েছেন।

সভায় ৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর শিবিরের সভাপতি মো. আক্তারুজ্জামান, কুমারী ইউনিয়ন জামায়াতের আমির মো. শফিউজ্জামান মিঠু, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ফরজ আলী, মসজিদের ইমাম মো. আব্দুস সাত্তার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)