জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় প্রস্ততি সভা

আপলোড তারিখঃ 2024-10-16 ইং
জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনায় প্রস্ততি সভা ছবির ক্যাপশন:

দর্শনায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনায় বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে আগামী ২৪ অক্টোবর জেলা শহরে একটি সেমিনার, প্রচারপত্র বিতরণ ও সকল নেতা-কর্মীদের সাথে যোগাযোগসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য দেন শহিদুল্লাহ, আব্দুর রশিদ, সালাউদ্দিন, ডা. শরিফুল ইসলাম, নাজমুল আলম মণ্টু, আব্দুল কাদের, জাকারিয়া জাকির ও ডাবলু। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)