মেহেরপুরে পেশাজীবী মোটর চালকদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2024-10-16 ইং
মেহেরপুরে পেশাজীবী মোটর চালকদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

মেহেরপুরে পেশাজীবী মোটর চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে ৮৫ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর বিআরটিএ’র আয়োজনে বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ইনজামাম উল হক, মেহেরপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ইন্সট্রাক্টর (ড্রাইভিং) ফারুক হোসেন, মোটর ভেহিকেল ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।

চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়কে নিরাপত্তা, গাড়ি চালকদের পেশাগত স্বাস্থ্য সমস্যা এবং গাড়ি চালানো কালীন ঝুঁকি মোকাবিলা, পরিবহন আইনে উল্লেখিত বিভিন্ন অপরাধের শাস্তির ধারাসমূহ, ট্রাফিক সাইন অ্যান্ড সিগন্যাল, লেন বিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানো, গাড়ির রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক ধারণা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত বিধানাবলি ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে এক প্রশ্নোত্তর পর্ব শেষে চালকদের মাঠ পরীক্ষা গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)