এইচএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-10-16 ইং
এইচএসসি পরীক্ষায় ফেল করে ছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সদর পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
জান্নাতুল ফেরদৌসের ভাই আলামিন বলেন, ‘জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে ফেল করেছে, এটা শোনার সাথে সাথে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সাথে ওঁড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ পাগলাকানাই ইউপি সদস্য রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্বজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভাস্যমতে, সে পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করে। স্থানীয় এবং পরিবারের অনুরোধ এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)