চুয়াডাঙ্গার ১৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণ

আপলোড তারিখঃ 2024-10-16 ইং
চুয়াডাঙ্গার ১৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণ ছবির ক্যাপশন:


তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এ চুয়াডাঙ্গার দুই আর্চ্যারি ক্লাবের ১৫ জন খেলোয়াড় আজ বুধবার অংশগ্রহণের জন্য রওনা হবেন। জেলার সুনামধন্য চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাব ও গ্রীণ উড আর্চ্যারি ক্লাবের এই খেলোয়াড়রা জুনিয়র ক্যাটাগরিতে রিকার্ভ ডিভিশনে খেলবেন। খেলোয়াড়দের সাথে দুজন টিম ম্যানেজার ও একজন কোচ অংশ নেবেন।
১৭ থেকে ২০ অক্টোবর চার দিনব্যাপী এবারের তীর ৬ষ্ঠ জাতীয় আর্চ্যারি চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর আসর বসবে টঙ্গিস্থ আর্চ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে।
চুয়াডাঙ্গা আর্চ্যারি ক্লাবের পরিচালক সোহেল আকরাম বলেন, ‘আমাদের ক্লাব থেকে এর আগেও ৩টা ব্রোঞ্জসহ বিভিন্ন পদক অর্জন হয়েছে। আশা করছি, এবারেও আমাদের খেলোয়ারড়া ভালো করবে। আমরা চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া কামনা করছি।’
এদিকে, এই দুই ক্লাবের খেলোয়াড়, কোচ ও পরিচালকরা দৈনিক সময়ের সমীকরণ অফিসে শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন। দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন তাঁদের মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)