আলমডাঙ্গা পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2024-10-14 ইং
আলমডাঙ্গা পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলমডাঙ্গা পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কলেজপাড়ায় এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নাজনিন সুলতানা রুপার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক জিনিয়া পারভিন, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সালে মাসুদ লিপু ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর। দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলমডাঙ্গা পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ডে স্বপ্না খাতুনকে সভাপতি, বিলকিচ খাতুন সাধারণ সম্পাদক, নাজনিন সুলতানা রুপা সিনিয়র সহসভাপতি, চম্পা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক ও তানিয়া আফরোজাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)