চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-10-14 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাহিদ সরোয়ার সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী সজিব হাসান। গতকাল রোববার উপদেষ্টামন্ডলীর সম্মতিক্রমে, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি নাহিদ সরোয়ার সোহান বলেন, ‘এসো মিলি চুয়াডাঙ্গাবাসী, মাথাভাঙ্গার স্রোতে ভাসি’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।’

সাধারণ সম্পাদক সজিব হাসান বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমরা সবাই সংগঠনের সার্বিক কল্যাণে কাজ করব।’ উল্লেখ্য, সংগঠনটি প্রতি বছর ভর্তি সহায়তা ডেস্ক, নবীনবরণ, ইফতার মাহফিল, বৃত্তি প্রদান এবং বিভিন্ন ভ্রমণের আয়োজন করে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)