আলমডাঙ্গা জমজম মিয়া সুপার মার্কেটে চুরি

আপলোড তারিখঃ 2024-10-13 ইং
আলমডাঙ্গা জমজম মিয়া সুপার মার্কেটে চুরি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জমজম মিয়া সুপার মার্কেটে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গায় কাপড়পট্টিতে জমজম মিয়া সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের উদাসীনতায় শহরে চুরি বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

গার্মেন্টস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম রনি বলেন, একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের উদাসীনতায় কারণে ঘটছে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, আলমডাঙ্গা বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তাই একেরপর এক চুরির ঘটনা ঘটে যাচ্ছে। সিসি ক্যামেরার বিষয় জানতে চাইলে তিনি বলেন, যে মার্কেটে চুরি হয়েছে, সেখানে তো সিসি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখে উনি চোর শনাক্ত করছেন না কেন?

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, আলমডাঙ্গা একটি বড় উপজেলা। তবে তাদের লোকবল কম। আশপাশের অনেক থানা থেকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনকে অনেকবার সিসি ক্যামেরা ঠিক করার জন্য তাগাদা দেওয়া হলেও তিনি করেননি এবং অসুস্থ বয়োবৃদ্ধ পাহারাদার নিয়োগ করেছেন। এটি বণিক সমিতির আন্তরিকতার অভাব বলে মনে করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)