আলমডাঙ্গায় ওএমএসের চাল বিক্রি শুরু

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
আলমডাঙ্গায় ওএমএসের চাল বিক্রি শুরু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা শহর পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এসময় উপজেলা খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, সংযুক্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেব, ওএমএস ডিলার সিরাজুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা এবি সিদ্দিক, উপ-খাদ্য পরিদর্শক রেবেকা পারভীনসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, চালের বাজারদর বেড়ে যাওয়ায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথা বিবেচনা করে সরকার খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৩০টাকা কেজি দরে একজন সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। উপজেলা খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় মানুষ আতপচাল খাওয়ায় অভ্যস্ত নয়। তাই সিদ্ধ চাল বিক্রি করা হচ্ছে। উপজেলা শহরের তিনটি পয়েন্টে শুক্রবার বাদে সপ্তাহে ছয়দিন প্রতিটি ডিলার এক মেট্রিক টন করে চাল বিক্রি করবেন। উল্লেখ্য, আলমডাঙ্গার লালব্রীজ মোড়, এরশাদপুর মোড় ও পুরাতন বাসস্ট্যান্ডে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)