ঝিনাইদহের সিভিল সার্জন হলেন ডা. হাদী জিয়া উদ্দিন

আপলোড তারিখঃ 2024-10-11 ইং
ঝিনাইদহের সিভিল সার্জন হলেন ডা. হাদী জিয়া উদ্দিন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএফপিও ও কুষ্টিয়া ম্যাটসের অধ্যক্ষ (চ. দা.) ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি পদোন্নতি পাওয়ায় আলমডাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফপিও ডা. শারমিন আক্তার, আরএমও ডা. নাজনীন সুলতানা কণাসহ সকল কর্মরত চিকিৎসক-কর্মচারীরা অভিনন্দন জানিয়েছে। এছাড়া উপজেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, আরএমপি চিকিৎসক অ্যাসোসিয়েশন ও উপজেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য, ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ ইতঃপূর্বে মেডিকেল বোর্ড অ্যান্ড প্রাইভেট ক্লিনিকের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং সর্বশেষ কুষ্টিয়া ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)