দর্শনার ৬৩ নম্বর আড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল বিএনপি

আপলোড তারিখঃ 2024-10-12 ইং
দর্শনার ৬৩ নম্বর আড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল বিএনপি ছবির ক্যাপশন:

দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ৬৩ নম্বর আড়িয়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন দর্শনা থানা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিএনপির পক্ষ থেকে মন্দির কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তারা মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন হোসেন সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা হাজি খলিলুর রহমান, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম টোটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)