চুয়াডাঙ্গার খাড়াগোদা প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল দিলেন ইউপি চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
চুয়াডাঙ্গার খাড়াগোদা প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল দিলেন ইউপি চেয়ারম্যান ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগ প্রবল করতে এবং বিদ্যুত লোডশেডিং সমস্যা এড়াতে সোলার প্যানেল বিতরণ করেন তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন। গতকাল বৃহস্পতিবার তিনি নিজ উদ্যোগে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের হাতে তুলে দেন সোলার প্যানেলের সরঞ্জাম (সৌর বিদ্যুত)। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমান, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, প্রচার সম্পাদক সাদেক আলী, আ. লীগ নেতা জামির হোসেন, আব্দুল কাদের মন্ডল, মাহাবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক বশির আহম্মেদ, শাখাওয়াত হোসেন, এএএম জুনায়েদ, সহকারী শিক্ষিকা রোজিনা খাতুন, শাহানাজ পারভিন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)