মুজিবনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2024-10-12 ইং
মুজিবনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

মুজিবনগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বল্লভপুর মুসলিমপাড়া বিএনপির আয়োজনে যুবক্লাব প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম জিলানী খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বাবলা মল্লিক, উপজেলা কৃষক দলের নেতা রমজান আলী, বিএনপি নেতা রহিত মোড়ল, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজীর, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি, শফিকুল ইসলাম, তরুণ উদীয়মান যুবনেতা আরবাজ খাঁন। এসময় জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)