কার্পাসডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-10-12 ইং
কার্পাসডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গার কোমরপুর তরফদার মার্কেটে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আজিজুর রহমান এই কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি মাও. আ. গফুর, কার্পাসডাঙ্গা হাদিকাতুল দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক মাও. আবু হানিফ, ক্বারি মো. আবু সুফিয়ান, কোমরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও. জাকির হোসেন, বড় মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা প্রমুখ। সভা পরিচালনা করেন মো. আক্তারুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)