‘স্বাধীনতা পরবর্তী প্রজন্ম’ ব্যানারে আলমডাঙ্গায় বৃক্ষ রোপণ 

আপলোড তারিখঃ 2024-10-12 ইং
‘স্বাধীনতা পরবর্তী প্রজন্ম’ ব্যানারে আলমডাঙ্গায় বৃক্ষ রোপণ  ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘স্বাধীনতা পরবর্তী প্রজন্ম’ ব্যানারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার আটকপাটে এর আয়োজন করা হয়। ‘গাছ লাগান দেশ বাঁচান’ স্লোগানে ‘স্বাধীনতা পরবর্তী প্রজন্ম’ সংগঠনটি মাসব্যাপী উপজেলার আটকপাট থেকে আনন্দধাম পর্যন্ত জিকে ক্যানালের পাশের রাস্তায় প্রায় ১ কিলোমিটার এলাকায় এই বৃক্ষরোপণ করবে। উদ্বোধন অনুষ্ঠানটি মামুন এন্টারপ্রাইজ ও মার্সেল শো রুমের সৌজন্যে পরিচালিত হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা পরবর্তী প্রজন্ম’ সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা বিশ্বাস। বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশি খেজুর গাছের চারাকেই বেছে নিয়েছেন সাংগঠন। এক কিলোমিটার বৃক্ষরোপণের সবটুকুই খেজুর গাছের লাগাবেন কেন জানতে চাইলে গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘পর্যালোচনা করে বুঝতে পেরেছেন এই গাছটি বিলুপ্তপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই গাছের বহুবিধ উপকার রয়েছে। যে কারণে খেজুর গাছকে বেছে নেয়া হয়েছে।’ এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক খ. এনামুল কবির, অ্যাড. মোখলেসুর রহমান, রবিউল মাস্টার, সালমান স্বপন, ফয়সাল আহমেদ লিমন, ওবায়দুল ইসলাম, তাইফু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)