ছবির ক্যাপশন:
জীবননগরে ফকির মোহাম্মদ (৬৩) নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খায়েরহুদা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফকির মোহাম্মদ খয়েরহুদা গ্রামের মৃত ইমান আলীর ছেলে। পরিবার বলছে, ফকির মোহাম্মদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে নিজের বসতঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন বিশ^াস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
