গাংনীতে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2024-10-10 ইং
গাংনীতে ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন ছবির ক্যাপশন:


মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় গোলাম রসুল নামের এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল গাংনী উপজেলার কামারখালী গ্রামের নুরুল হক মন্ডলের ছেলে। গতকাল বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি গোলাম রসুল গ্রামের এক মানসিক প্রতিবন্ধী নারীকে মাঠের মরিচ খেতের মধ্যে ধর্ষণ করেন। ধর্ষণের ফলে ওই নারী যখন ২ মাসের অন্তঃসত্তা হয়, তখন বিষয়টি জানাজানি হয়। পরে ওই নারীর অভিভাবক গোলাম রসুলের নামে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এবং ডিএনএ পরীক্ষার পর গোলাম রসুল দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)