ওজনে কম দেয়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2024-10-10 ইং
ওজনে কম দেয়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:

ওজন কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় শাহীন পোল্ট্রি ফিডের মোহাম্মদ শামসুজ্জোহা শাহীনের নিকট ডিম ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় ও ডিম বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা, রবি স্টোর মালিক মো. রবিউল ইসলামের দোকানে চিনি, ডাল, তেলসহ কয়েকটি মালের অনিয়ম থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১ ধারায় এক হাজার টাকা, মাছ ব্যবসায়ী পানা হালদার মাছ ক্রয়-বিক্রয়ের ভাইচার ও বেশি দামে মাছ বিক্রি করায় একই ধারায় ৫০০ টাকা এবং বিপ্লব কুমার হালদারের নিকট থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কৃষি বিপণন ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জিয়া হায়দার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)