আলমডাঙ্গা মাশরুম চাষ ও বিপণনে ভ্যান বিতরণ<br>

আপলোড তারিখঃ 2024-10-09 ইং
আলমডাঙ্গা মাশরুম চাষ ও বিপণনে ভ্যান বিতরণ<br> ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের আওতায় মাশরুম বিপণন ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা কৃষি অফিসারের কার্যালয়ে এর আয়োজন করা হয়। ভ্যান বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন বলেন, ‘সরকার মাশরুম চাষের ওপর গুরুত্ব দিচ্ছে। মাশরুম আমাদের শরীরের জন্য উপকারী। এটি রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে, দাঁত ও হাড়ের শক্তি বৃদ্ধি করে, স্তন ও প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করে, ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।’ এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএম ওবাইদুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্রাম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল আলম, সেলিনুর রহমান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় ডাউকি ইউনিয়নের মাশরুম উদ্যোক্তা ইমরান হোসেন ও একই গ্রামের মাশরুম উদ্যোক্তা রফিউল ইসলামকে কৃষি অফিসের পক্ষ থেকে মাশরুম বিপণন ভ্যানের চাবি তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)