চুয়াডাঙ্গায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মারামারি : জখম-১

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
চুয়াডাঙ্গায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মারামারি : জখম-১ ছবির ক্যাপশন:
সোহেল সজীব: চুয়াডাঙ্গা পিরোজখালি গ্রামের বিড়ি চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে মোয়াজ্জেম আলী (৬০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতরে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের পিরোজখালি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে মোয়াজ্জেম কাজ করার উদ্যেশ্যে মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে মোয়াজ্জেম তার বেয়াই (দুলাভাইয়ের ভাই) মিনার কাছে বিড়ি চায়। এ সময় পাশে থাকা একই গ্রামের মৃত শাকের আলীর কেরামত তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে কেরামত মোয়াজ্জেমকে কাঠ দিয়ে পেটাতে থাকলে মোয়াজ্জেম গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)