দামুড়হুদা কার্পাসডাঙ্গায় করিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জখম

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
দামুড়হুদা কার্পাসডাঙ্গায় করিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় করিমনের চাকায় পিষ্ট হয়ে আরিফুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের মাঠে জমিজমা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কার্পাসডাঙ্গার কাঞ্চনতলা মসজিদপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। পথিমধ্যে নতুন ব্রিজের নিকট পৌছুলে সামনে থাকা স্যালো ইঞ্জিন চালিত করিমনকে অতিক্রম করতে গেলে রাস্তার উপরে থাকা কাদা/মাটিতে পিছলে পড়ে যায় সে। এ সময় করিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)