মেহেরপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক <br>

আপলোড তারিখঃ 2024-10-09 ইং
মেহেরপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক <br> ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ফুলবাগান পাড়া ও মুজিবনগর উপজেলার দারিয়াপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর পৌর শহরের ক্যাশবপাড়া মহসিনের ছেলে নাজমুস সাদাত শুভ ও মুজিবনগরের দারিয়াপুরে খোকনের ছেলে শাওন আলী। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবির হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকায় এক ব্যক্তির গাঁজাসহ অবস্থানের সংবাদে অভিযান চালানো হয়। এসময় নাজমুস সাদাত শুভকে ২৫০ গ্রামসহ আটক করা হয়। একই দিন মুজিবনগরের দারিয়াপুরে অভিযান চালিযে ১০ বোতল ফেনসিডিলসহ শাওনকে আটক করা হয়। গতকালই আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)