চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদা থানার ওসি বদলি

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদা থানার ওসি বদলি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদা থানার অফিসার ইনচার্জকেও (ওসি) বদলি করা হয়েছে। গত রোববার (৬ অক্টোবর) ঢাকা পুলিশ হেডকোয়ায়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অ্যাডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন আবু হাসান তারিক, বিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ করা হয়েছে। এতে চুয়াডাঙ্গার দর্শনা থানাসহ জেলার মোট চারটি থানা ও সারাদেশের ১০৬টি থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী ও দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়াকে চট্টগ্রাম রেঞ্জ (প্রশাসনিক কারণে) ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়ালাখীতে (প্রশাসনিক কারণে) বদলি করা হয়েছে। এর আগে জীবননগর থানার (ওসি) এস এম জাবীদ হাসানকে পিবিআই-ঢাকাতে বদলি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)