দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা<br>

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা<br> ছবির ক্যাপশন:

দর্শনায় মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দর্শনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম, মাছ, মুরগি আড়ত, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পূর্বে সতর্ক করা সত্ত্বেও দর্শনা বাজারে মেসার্স মীর প্রোটিন হাউজ নামক ডিম ও মুরগির আড়তে ডিম ও মুরগির মূল্য-তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মীর শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স কালাম ডিম হাউজের মালিক মো. আব্দুল কালামকে একই আইনের ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ বলেন, অভিযানকালে বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দর্শনা রেলবাজারে ঢুকার সাথে সাথে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)