দর্শনায় মন্দির পরিদর্শন ও উপহার তুলে দিলেন পৌর প্রশাসক<br>

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
দর্শনায় মন্দির পরিদর্শন ও উপহার তুলে দিলেন পৌর প্রশাসক<br> ছবির ক্যাপশন:

দর্শনায় মন্দির পরিদর্শন করে উপহার তুলে দিয়েছেন পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। গতকাল সোমবার দুপুরের দিকে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি অর্থ উপহার তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন খান, পৌর করণিক সরোয়ার হোসেন প্রমুখ। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও আলোচনা করেন তিনি। এছাড়া নির্ভয়ে এ উৎসব পালনে সব ধরণের সহযোগিতার আশ্বস্ত করে পৌর কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)