চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে আটক যুবককে পাঠানো হলো রোহিঙ্গা শিবিরে

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে আটক যুবককে পাঠানো হলো রোহিঙ্গা শিবিরে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে রোহিঙ্গা যুবক সন্দেহে আটক মুনসুর আলম (৩৫) কে কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী শিবিরে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাসযোগে জেলা পুলিশের স্কোয়াড মারফতে তাকে নিয়ে যাওয়া হয়। এরআগে গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক মুনসুর আলম তার বাবার নাম কালা মিয়া ছাড়া আর কিছুই বলতে পারিনি। পুলিশ জানায়, মুনসুর আলম নামে এক রোহিঙ্গা যুবক শহরের রেলবাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। সে স্থানীয় দোকানদারদের বলে, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমাকে কিছু খেতে দিন’। তার এসব কথাবার্তায় সন্দেহ হলে দোকানিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়। এর আগে সে ট্রেনযোগে চুয়াডাঙ্গা স্টেশনে এসে নামে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান, আটক যুবক নিজের নাম ও বাবার নাম ছাড়া আর তেমন কিছুই বলতে পারছে না। এছাড়াও তার ভাষাও বোঝা যাচ্ছে না। এ কারণে হেড কোয়ার্টারের নির্দেশ মোতাবেক তাকে জেলা পুলিশের স্কোয়াড দিয়ে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)