জীবননগরে ইবনে সিনা হাসপাতালের মতবিনিময় সভা<br>

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
জীবননগরে ইবনে সিনা হাসপাতালের মতবিনিময় সভা<br> ছবির ক্যাপশন:

জীবননগরে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ক্লিনিক মালিক, ম্যানেজার ও ল্যাব টেকনেশিয়ানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের কাজী টাওয়ারে এর আয়োজন করা হয়। যশোর ইবনে সিনা হাসপাতালের ম্যানেজার মিয়া মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী।

ইবনে সিনার জোনাল ইনচার্জ আসিফ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে আলোচনা করেন যশোর শাখার একাউন্ট্স ম্যানেজার মাইদুল ইসলাম, জীবননগর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাজেদুর রহমান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার তরিকুল ইসলাম ও সিনিয়র অফিসার ইসরাইল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)