জীবননগরে আউশ ধানের ওপর মাঠ দিবস<br>

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
জীবননগরে আউশ ধানের ওপর মাঠ দিবস<br> ছবির ক্যাপশন:

জীবননগরে আউশ ধানের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত আউশ ধান ব্রিধান-৯৮ এর ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস শেষে কৃষকদের নিয়ে ক্ষতিকর এবং কোনটি উপকার সেটা না নির্ণয়ে আলোকফাঁদ পাতা হয়।
জীবননগর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার আমানুর রহমান বলেন, ফসলি জমিতে অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে শত্রু পোকার পাশাপাশি মিত্র পোকাও ধ্বংস হয়। এতে ফসলি জমির পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ে। যা অদূর ভবিষ্যতে কৃষিক্ষেত্রের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
আমানুর রহমান জানান, এ কারণেই জীবননগর উপজেলা কৃষি অফিসারের নির্দেশনায় সোমবার রাতে সব ব্লকে ফসলি জমিতে পোকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য আলোর ফাঁদ পাতা হয়। কেবল প্রচলিত ধারণার ওপর নির্ভর করে কীটনাশকের ব্যবহার থেকে কৃষককে দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পাভেল হোসেন, কৃষিবিদ উদয় রহমান, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াছিন আলী, রাজিব হাসান এবং কৃষক দলের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)