মুজিবনগরের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-09-22 ইং
মুজিবনগরের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল  ১০টার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুজিত ম-লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলি। শিক্ষার গুণগত মান উন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন ও আবুল ফজল, এসএমসি’র সকল সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলি, চেয়ারম্যান আয়ুব হোসেন, শংকর বিশ্বাস মেম্বর, প্রধান শিক্ষক শতদল মল্লিক, ছাত্রের মা পারুল ম-ল, মেরী সুখী মল্লিক, সহকারি শিক্ষক আজমত উল্লাহ, মিনারা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিকাশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)