চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা বাজার কমিটি গঠন<br>

আপলোড তারিখঃ 2024-10-08 ইং
চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা বাজার কমিটি গঠন<br> ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় বাজারের আকতার চেয়ারম্যানের স্কেলের সামনে এ কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
এসময় উপস্থিত সদস্য ও ব্যবসায়ীদের সর্বসম্মতিতে খাড়াগোদা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলালকে সভাপতি এবং আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, এবং হিসাবরক্ষক হিসেবে ইজাজুল হক নির্বাচিত হন।
উপদেষ্টা কমিটিতে ব্যবসায়ী সুবল সেন, জাহিদুল ইসলাম, ডা. হাফিজুর রহমান এবং আব্দুল মতিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)