ঝিনাইদহে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে বিজেপির লিফলেট বিতরণ<br>

আপলোড তারিখঃ 2024-10-07 ইং
ঝিনাইদহে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে বিজেপির লিফলেট বিতরণ<br> ছবির ক্যাপশন:

ঝিনাইদহে দলের কর্মকাণ্ড প্রচারণা ও যোগদান করাতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয় যুব সংহতি। গতকাল রোববার দুপুরে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, হাটের রাস্তা, কেসি কলেজ এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, আরাপপুরসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক হারুন-অর-রশিদের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ লিখন, বিজেপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান বাবলা, জাতীয় যুব সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক আবদুর রহিম কাকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তাকবীর মির্জা পাভেল ও সদস্যসচিব এ আর আকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন-অর-রশিদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গত ৫ বছর ধরে বিভিন্নভাবে সৎ, মেধাবী, তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের মানুষকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)