ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর থানা জামায়াতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে আল হেরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর থানা জামায়াতের আমির মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, থানা তদারকি কাজী ছাগীর আহম্মেদসহ ঝিনাইদহ সদর থানার সকল ইউনিয়নের রুকনরা। বৈঠক পরিচালনা করেন সদর থানা সেক্রেটারি আলী আহসান মোজাহিদ।
বৈঠকে বক্তারা বলেন, ‘দলের আদর্শ ও সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে। আমাদের লক্ষ্য ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজকে পরিচালিত করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা দেশের স্বার্থে সকল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অনাচারের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এছাড়াও বক্তারা, ইসলামের মূলনীতি ও ন্যায়বিচারের মাধ্যমে সমাজকে বদলানোর জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
